চট্টগ্রাম বিমানবন্দরে মোবাইল সেটসহ সিগারেট ও মদ জব্দ

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সারজাহ থেকে আসা দুটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিগারেট ও মদ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। এসব পণ্যের দাম ৩০ লাখ টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী মহিউদ্দিনের লাগেজ তল্লাশি করে ৮০ কার্টন (১৬ হাজার শলাকা) বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। এছাড়া সারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রী মিজানুর রহমানের লাগেজ ও পকেটে ৭৯টি মোবাইল সেট পাওয়া যায়। একই ফ্লাইটের আরেকজন যাত্রীর কাছ থেকে ১৩টি মোবাইল সেট ও সাত লিটার মদ জব্দ করা হয়েছে।