নোয়াখালীতে পুষ্টি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

ভৌগোলিক বাস্তবতা ও স্থানীয় চাহিদা এবং বিদ্যমান সম্পদ বিবেচনা করে জেলা এবং উপজেলার জন্য বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন করা গেলে জনগণের জীবনের মান উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। গতকাল বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিএসএ ফর সানের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংগঠন বন্ধন ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশানের (প্রান) আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে ন্যায়সঙ্গত, কার্যকর ও মানসম্মত পুষ্টিসেবা নিশ্চিতকরণ’ শীর্ষক গণশুনানিতে অংশগ্রহণকারীরা এই মত ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুল হক।