সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।

বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী খেলায় জেলার জামালগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ পৌরসভা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ পৌরসভা ৪-০ গোলে বিজয়ী হয়। বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী খেলায় শাল্লা উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা দল অংশ নেয়। এতে শাল্লা উপজেলা ২-১ গোলে জয়ী হয়।