বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘা সীমান্ত এলাকা থেকে ইসরাফিল হক নামের ভারতীয় এক নাগরিকসহ পৃথক অভিযানে মাদক মামলায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপজেলার সীমান্ত এলাকা কিশোরপুর থেকে ইসরাফিল হক নামে এক ভারতীয় নাগরিককে আটক করে। তার বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর আরজি গ্রামে। এর আগে গাঁজা সেবনের সময় উপজেলার আড়পাড়া এলাকার একটি আমবাগান থেকে ঐ গ্রামের সবুজ আলী, হাসান আলী, সুলতার আলী ও কামরুল হোসেনকে হাতেনাতে আটক করে পুলিশ।
গতকাল বুধবার ভোররাতে মাদক মামলার পলাতক আসামি মোহর আলীকে আটক করে পুলিশ। মোহর উপজেলার জোতকাদিরপুর গ্রামের মৃত আলী সরদারের ছেলে। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃতদের নামে পৃথক পৃথক মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।