স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুধবার ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট নাট্যকার ও প্রযোজক পীযূষ বন্দোপাধ্যায়। রাবি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাবি উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসির উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু, প্রক্টর প্রফেসর মো. লুত্ফর রহমান, জনসংযোগ দপ্তরে প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর মো. মজিবুর রহমান, ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া সম্প্রীতি বাংলাদেশের মো. হেলাল উদ্দিন, মিহির কান্তি ঘোষাল, তাপস হালদার, অনয় মুখার্জি, মো. আবু তালেব ও দীপন কুমার কর্মকারও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহজাবিন সাঈদা কথা ও অহনা সিংহ।