আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিলে রাষ্ট্রপতির সম্মতি

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদে পাশ হওয়া ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯’-এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বুধবার রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে এই সম্মতি দেন। এর মধ্য দিয়ে সংসদের সদ্য শেষ হওয়া চতুর্থ অধিবেশনে পাশ হওয়া বিলটি আইনে পরিণত হলো।