ইত্তেফাক রিপোর্ট
গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুর থেকে আজাদ নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, মগবাজার ফ্লাইওভারের নিচ থেকে এক মৃত নবজাতককে উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।
পল্টন থানার ওসি মাহমুদ হাসান জানান, মহানগর নাট্যমঞ্চের পুকুরে বুধবার সকালে পথচারীরা এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। মৃত ঐ যুবকের নাম আজাদ। তিনি ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন।