ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু

সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের খ্যাতিমান করপোরেট প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ কর্তৃক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি এর অনুমোদিত ক্যাম্পাস ৬৯, মহাখালী বা/এ ঢাকায় সরকার ও ইউজিসির অনুমোদনক্রমে তিনটি অনুষদের অধীনে চারটি বিভাগের আওতায় বিএ (অনার্স) ইন ইংলিশ, এম এ ইন ইংলিশ, বিবিএ, এমবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চালু করেছে।  - প্রেস বিজ্ঞপ্তি