শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, মাদ্রাসায় উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। সারা বিশ্বে এখন মাদ্রাসা শিক্ষার রোল মডেল বাংলাদেশ। উচ্চ শিক্ষায় মাদ্রাসা শিক্ষাকে কীভাবে যুগোপযোগী করা যায় সে ক্ষেত্রে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার মধ্যে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অত্যন্ত সুগঠিত ও চমত্কারভাবে সাজানো।
গতকাল বুধবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘মাদ্রাসায় উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ২০১৯ বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ।—প্রেস বিজ্ঞপ্তি