বাংলাদেশ এখন প্রশিক্ষিত জনশক্তি বিদেশ পাঠাচ্ছে : এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, দেশে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ এখন দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠাচ্ছে। প্রতিটি জেলা থেকে দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে। এরই ধারাবাহিকতায় যশোর জেলা থেকে ১৬ হাজার দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে।

বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল আলম।

আরও পড়ুন: কেন্দ্রীয় খেলাঘরের জাতীয় সম্মেলন শুরু আগামীকাল

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, নূর-ই- আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/অনি