জাগো সত্যের শুভ্র আলোয়...

‘জাগো সত্যের শুভ্র আলোয়, জাগো হে মিলিত প্রাণ’—শ্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে ইনডোর মিলনায়তনে এ প্রদর্শনী শুরু হয়। এরপর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ফাইয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু ও সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ড. বজলুর রশীদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।