বাংলাদেশের বাজারে ‘অপো এ৯ ২০২০’ এবং ‘এ৫ ২০২০’ উন্মোচন করল অপো বাংলাদেশ। ঢাকার লেকশোর হোটেলে এক আয়োজনের মধ্য দিয়ে স্মার্টফোন দুটি উন্মোচন করা হয়। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ কোয়াড ক্যামেরাযুক্ত অপো এ৯ ২০২০ তে থাকছে ৮ গিগাবাইট র্যাম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং অপো এ৫ ২০২০-এ থাকছে কোয়াড ক্যামেরা, ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট মেমোরি। ফোন দুটি পাওয়া যাবে যথাক্রমে ২৪ হাজার ৯৯০ টাকা এবং ১৯ হাজার ৯৯০ টাকায়।
হাই-ইন্টেন্সিভ গেমিং এর জন্যে বিশেষভাবে নির্মিত এই স্মার্টফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট র্যাম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।নিয়মিত ভ্রমণকারীদের চাহিদার কথা মাথায় রেখে ফোনটিতে স্থাপন করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। কোয়াড ক্যামেরা সেটআপ-এ থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর সমৃদ্ধ মূল ক্যামেরা সেন্সর, এছাড়াও স্বল্প দূরত্বে চওড়া পটভূমির ছবি তোলার জন্য রয়েছে ১১৯ ডিগ্রি বাঁকানো লেন্সের ৮ মেগাপিক্সেল ‘আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল’ লেন্স। এছাড়াও থাকছে ২ মেগাপিএক্সেল পোর্ট্রেইট লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোলেন্স। বিশেষ করে রাতে ছবি তোলার জন্যে ফোনটিতে থাকা ৪৮ মেগাপিক্সেল সেন্সরে রয়েছে চারটি ফটোসেনসিটিভ পিক্সেলকে একটি সেন্সরে পরিণত করার প্রযুক্তি, ফলে আকারে বড়ো এই ফটোসেনসিটিভ এরিয়া ছবি ধারণের সময় অধিক মাত্রায় আলো ধারণে সক্ষম হয় বলে রাতের আলোতেও বেশ ঝকঝকে ছবি তুলতে সক্ষম ‘অপো এ৯ ২০২০’। এছাড়াও এতে থাকছে ‘আল্ট্রা-নাইট মোড’ যা একের অধিক ছবি ধারণ করে তা সমন্বয়ের মাধ্যমে এবং ‘এইচডিআর’ প্রযুক্তির সহায়তায় দারুণ ছবি তুলতে সক্ষম। এমনকি রাতে খোলা চোখে যতটুকু আমরা দেখতে পাই, তার থেকেও নিখুঁত ছবি ধারণে সক্ষম অপো এ৯ ২০২০ এর কোয়াড ক্যামেরা সিস্টেম।