কোচ জিনেদিন জিদান মনে করেন চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির কাছে বড়ো হারের জন্য দায়ী খেলোয়াড়দের একাগ্রতার অভাব। কারণ বলে মনে করছেন রিয়াল মাদ্রিদের ।
রিয়াল গত বুধবার রাতে ফরাসি ক্লাবটির মাঠে ‘এ’ গ্রুপের খেলায় ৩-০ গোলে পরাস্ত হয়।
নেইমারহীন পিএসজির জয়ে অবদান রাখে ডি মারিয়ার জোড়া গোল। অপর গোলটি করেন থমাস মুনিয়ে।
জিদান খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের আসলে একাগ্রতার অভাব ছিল। এই পর্যায়ে একাগ্রতা দেখাতে না পারলে আপনার জীবন কঠিন হয়ে পড়বে। আমরা সামনা সামনি বলের লড়াইয়ে প্রতিবারই পরাস্ত হয়েছি। আমরা জানি তারা যে অনেক ভালো একটা দল। আমাদের জন্য এটা ছিল খুবই বাজে একটা ম্যাচ। তারাই ছিল শ্রেয়তর, আমরা কাঙ্ক্ষিত মানে ছিলাম না।’
নিজের সময়ের কিংবদন্তি এই খেলোয়াড় আরো বলেন,‘আমরা ভালোভাবেই শুরু করেছিলাম। এমনকি প্রথম ১৫ মিনিট ছিল আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু এরপরই আমরা সব বিভাগে খেই হারিয়ে ফেলি্ আমরা দুটো সুযোগ পাই এবং দুটো গোল করি। তবে তা বাতিল হয়ে যায়। কখনো কখনো আমরা অনেক সুযোগ পাই এবং গোল করতে পারি না। এর মধ্যে আজ (খেলার দিন) আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি।’
ফরাসি এই কোচ বেশি নাখোশ তার আক্রমণভাগের খেলোয়াড়দের গোলপানে শট হাঁকাতে না পারায়। তিনি বলেন,‘মাঠে আক্রমণাত্মক খেলোয়াড় থাকার পরও গোলপানে শট নিতে না পারাটা আমি একদম পছন্দ করিনি। এটা অদু্ভত ব্যাপার। ব্যাপারটা এমন নয় যে, আমি দুশ্চিন্তায় আছি। কিন্তু যে ধরনের খেলোয়াড় আমাদের আছে, তাতে সচরাচর আমরা অনেক সুযোগ তৈরি করি। আজ যা হয়নি।’