নয়টি ক্লাবের ৯৫ জন আর্চারকে নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ কাপ আর্চারি। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার প্রতিযোগিতাটির বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
ব্যক্তিগত পুরুষ রিকার্ভের বাছাইপর্বে সদ্যই এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জেতা রুমান সানা প্রথম স্থান অধিকার করেন। বাংলাদেশ আনসারের এই আর্চার ৬৮৫ স্কোর করেন। দ্বিতীয় স্থানে থাকা বিকেএসপির আর্চার হাকিম আহমেদ রুবেল করেন ৬৫৯ স্কোর। ৬৪৭ স্কোর করে তৃতীয় স্থান দখল করেন বিকেএসপির তামিমুল ইসলাম ও প্রদীপ্ত চাকমা। নারী রিকার্ভের বাছাইয়ে প্রথম তিনটি স্থান দখল করেন যথাক্রমে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিকা ও বিউটি রায়। কম্পাউন্ড পুরুষ ও নারী এককের বাছাইয়ে প্রথম স্থান দখল করেন সোহেল রানা ও বন্যা আক্তার।
আজ শুক্রবার প্রতিযোগিতাটির মূল পর্ব অনুষ্ঠিত হবে।