মুলারের তদন্ত বন্ধের আহবান ট্রাম্পের

 

ইত্তেফাক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে করা তদন্ত বন্ধ করার আহবান জানিয়েছেন। তিনি এই সংক্রান্ত তদন্ত কমিটির প্রধান রবার্ট মুলারকে তদন্ত বন্ধ করার কথা বলেন। তদন্তকারীরা রাশিয়ার যোগসাজসের কিছু তথ্য জানানোর পরই ট্রাম্প এমন আহবান জানালেন। এই তদন্ত বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প একই আহবান জানিয়েছিলেন। -রয়টার্স