মোরেলগঞ্জে বেতকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন পাঠ্যবই

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের ২০৪ নম্বর বেতকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সারা দেওয়াল জুড়ে নানা বর্ণমালা, ছবির ভাষায় শিশুদের শিক্ষণীয় সব দেওয়ালিকা ও উপকরণের অঙ্কিত ছবি, কবি সাহিত্যিকদের ছবি আর বাণী। বর্ণমালা আর শিক্ষণীয় সব উপকরণ ও বাণীর রংয়ে রঙিন এ বিদ্যালয়টি। পুরো বিদ্যালয়টি যেন একটি পাঠ্যবই। ২০১৩ সালে জাতীয়করণকৃত এ বিদ্যালয়টি ২০১৬ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পদকপ্রাপ্ত হয়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি নানা চড়াই-উতরাই পার করে নিজ যোগ্যতায় জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।