গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের পৌর শাখার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা আঙিনায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা আঙিনায় ফলদ ও বনজ চারা রোপণ করেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু ও মাদ্রাসা অধ্যক্ষ মো. রুকন উদ্দিন। মাদ্রাসা অধ্যক্ষ মো. রুকন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, যুগ্ম-সম্পাদক সাংবাদিক মো. রইছ উদ্দিন ও সাংবাদিক মহসিন মাহামুদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।