ইত্তেফাক ডেস্ক
পোল্যান্ডে বিশ্ব জলবায়ু সম্মেলনে একটি গবেষণা রিপোর্ট পাস হয়নি। এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে কী ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে একটি গবেষণা রিপোর্ট তৈরি করেছিল আইপিসিসি। কিন্তু যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া এবং কুয়েতের বাধায় সেটি অনুমোদন পায়নি। প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে। এভাবে চলতে থাকলে চলতি শতকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস নয়, ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দেশ তিনটি এই রিপোর্টকে পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে করছে না বলে জানা গেছে। -বিবিসি