মুন্সীগঞ্জের গজারিয়ায় মামা-ভাগিনার মধ্যে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের চার জনসহ ছয় জন আহত হয়েছে। আহতরা হলেন—গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিম খাঁ এলাকার মোহাম্মদ আলী ভুঁইয়া ও তার স্ত্রী রেজিয়া বেগম, রন্টু মিয়া খাঁ ও তার স্ত্রী খোদেজা বেগম, মো. মিজানুর রহমান খাঁন ও তার স্ত্রী রহিমা আক্তার। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিম খাঁ এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, ঘটনাটি শুনেছি। আহত সকলেই গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সারত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষ থেকেই দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।