ফরিদগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে বুধবার রাতে ইয়াবাসহ ইউপি সদস্য মো. আমির হোসেন কিরণকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল ভূঁইয়ার ছেলে বর্তমান ওয়ার্ড মেম্বার মো. আমির হোসেন কিরণকে ঐ ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ চান্দ্রা বাজার থেকে আটক করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদকের মামলা দায়ের করা হয়েছে।