নতুন অ্যাপে কেনাকাটায় এক টাকায় পণ্য ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ

সম্প্রতি চালু হওয়া নতুন বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করে মাত্র ১ টাকায় আটা, চিনি, সাবান, সফট ড্রিংকসসহ নানা পণ্য কিনতে পারছেন ক্রেতা। সুপারস্টোর স্বপ্ন, ডেইলি শপিং, মীনা বাজার, প্রিন্স বাজার, কৃষিবিদ বাজার, পিক অ্যান্ড পে এবং চট্টগ্রামের হালিশহর মার্ট-এ মিলছে এক টাকার এই অফার।

শর্তসাপেক্ষে আড়ং-এ ১০ শতাংশ, বাটায় ৫ শতাংশ,  লোটোতে ১৫ শতাংশ, প্রাই-ড ১০ শতাংশ, এক্সট্যাসিতে ১৫ শতাংশসহ নানান লাইফ স্টাইল ব্র্যান্ডের বিকাশ পেমেন্টে মিলছে আকর্ষণীয় সব ক্যাশব্যাক অফার। কেএফসি, বার্গার কিং, পিত্জা হাট, গার্লিক অ্যান্ড জিঞ্জার এবং দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি, হারফিসহ নানান রেস্টুরেন্ট ও ক্যাফেতে চলছে বিভিন্ন অংকের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার। দারাজ, পিকাবু, আজকের ডিল, সেবাএক্সওয়াইজেড, সহজফুড-এ নতুন অ্যাপ দিয়ে পেমেন্ট করে অফার পাচ্ছেন ক্রেতারা।—প্রেস বিজ্ঞপ্তি