ডাকসু নির্বাচনের আগ মুহূর্তে ব্যবসা শিক্ষা অনুষদের একটি সান্ধ্যকালীন কোর্সে পরীক্ষা ছাড়াই ৩৪ জন শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন বিএনপিপন্থি শিক্ষকরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন ‘আমরা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করা এবং এর ঐতিহ্য সমুন্নত রাখার স্বার্থে অবিলম্বে অবৈধ প্রক্রিয়ায় ভর্তি হওয়া ৩৪ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাই।