জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক এক অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি, ইউকে এইড ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, জাতীয় প্রকল্প ব্যবস্থাপক একরামুল কবির প্রমুখ। কর্মশালায় সিটি লিয়াজোঁ কো-অর্ডিনেটর মো. ইকবাল হোসেন উন্নয়ন প্রকল্পের প্রেজেন্টেশন করেন।