স্বামীর আত্মহত্যার মামলায় ডা. মিতুর জামিন বহাল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বামীর আত্মহত্যার ঘটনায় স্ত্রী চিকিত্সক তানজিলা হক চৌধুরী মিতুর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর গতকাল বৃহস্পতিবার ‘নো-অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে মিতুর পক্ষে আইনজীবী এএম আমিনউদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল উপস্থিত ছিলেন।