আড়াইহাজারে পাঁচ ডাকাতি মামলার আসামি গ্রেফতার ছিনিয়ে নেওয়ার চেষ্টা

আড়াইহাজারে পাঁচটি ডাকাতির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহেলকে (৩০) বুধবার দিবাগত রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদী গ্রামের  রশীদ উদ্দিনের ছেলে।  আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সোহেল তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত।  গ্রেফতার এড়াতে এক পর্যায়ে সে মালয়েশিয়ায় পালিয়ে যায়। মালয়েশিয়ায় আট বছর থেকে এসে আবারও দেশে এসে ডাকাতি শুরু করে সে। ওসি জানান, সোহেলকে গ্রেফতার করে অটোরিকশাযোগে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।