মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশের সবচেয়ে বড়ো শিশু-কিশোর সংগঠন খেলাঘরের জাতীয় সম্মেলন আজ শুক্র ও কাল শনিবার বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান, শহিদ শহীদুল্লা কায়সার পদক প্রদান ও শিশু-কিশোর শোভাযাত্রা এবং রাত ৮টায় শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। —প্রেস বিজ্ঞপ্তি