রাজশাহীর চারঘাটে বড়াল নদীর স্লুইসগেটের নিচে চারটি গলিত লাশ ভেসে উঠেছে। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছেছেন। শুক্রবার সকালে কচুরিপানার মধ্যে লাশগুলি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: স্কুলশিক্ষিকাকে কুপিয়ে আহত করার ঘটনায় সাবেক স্বামী আটক
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু জানান, সকালে লাশগুলি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছেছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশগুলির মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
ইত্তেফাক/এমআরএম