ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে সীমানা পিলারসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াঘড়ি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে শাহিন আলম ( ৪৮ ) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলাল বাগুটিয়া গ্রামের শাহাদাৎ বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক ( ৪০)।
শুক্রবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শৈলকুপার বাগুটিয়া গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। সীমানা পিলার কেনাবেচার সময় দুজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শৈলকুপা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সাংবাদিক বুলবুল গ্রেফতার, ইমজার মুক্তি দাবি
সীমানা পিলারের সঠিক দাম কত পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না। তবে গ্রেফতারকৃতরা পুলিশকে এ পিলারটির দাম বলে ১০ কোটি টাকা। তারা জানায় পিলারটির ওজন ২০ কেজি এবং এটি পানিতে ভাসে!
ইত্তেফাক/নূহু