রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদী থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে স্লুইসগেট এলাকায় মরদেহগুলো প্রথমে স্থানীয়রা ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মরদেহগুলো উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এ ধারণা থেকে উজানের চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাদের জেলার কোনো ব্যক্তি নিখোঁজ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: কুমিল্লা থেকে অপহৃত প্রবাসী ৭ দিন পর ঢাকায় উদ্ধার
চারঘাট থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু জানান, চারটি লাশের ২টি পুরুষ, ২টি নারী। মরদেহ পচে যাওয়ায় ঠিকমত চেনা যাচ্ছে না। সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর বিস্তারিত জানা যাবে।
ইত্তেফাক/অনি