উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এ বছরে আর দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন না। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
রয়টার্সের খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার টিভি চ্যানেল 'ওয়াইটিএন' সোমবার এই বার্তা জানায়।
আরো পড়ুন: 'পাকিস্তান জঙ্গিদের এখনো আশ্রয় দিচ্ছে'
দক্ষিণ কোরিয়ার বিশ্বস্ত একটি সূত্রও একই তথ্য জানায়। তবে কি কারণে কিম এ বছরে আর সিওল যাচ্ছেন না সেটি নিশ্চিত করা যায়নি বলে খবরে বলা হয়।
কিমের এ বছরের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার সফরের কথা ছিল।
ইত্তেফাক/এসআর