কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে স্বপ্না আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গোয়ালচালা গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত স্বপ্না উপজেলার গোয়ালচালা এলাকার মামুন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী মামুন ও তার পরিবার যৌতুকের জন্য বিভিন্ন সময় স্বপ্নার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে স্বপ্নার পরিবার দাবি করেছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক আব্দুস সালাম বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আলম মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।