মাগুরায় জাসদের প্রতিনিধি সভা

মাগুরা প্রতিনিধি

মাগুরায় শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে প্রতিনিধি সভায় নড়াইল, ঝিনাইদহ এবং মাগুরা জেলার তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন। মুক্তিযোদ্ধা ওহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সফিউদ্দিন মোল্যা এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক উবায়দুর রহমান চুন্নু, জনসংযোগ-বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফুল কবির স্বপন।