বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বিজয়নগরে কাদার ভেতর থেকে হাফিজ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের কেফায়েত আলীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে চান্দুরা আখাউড়া সড়কের আলাদাউদপুর রাস্তার পাশের খাদ থেকে কাদা মাটির ভেতর থেকে পোঁতা অবস্থায় হাফিজ মিয়ার লাশ উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, হাফিজ গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে আলাদাউদপুর রাস্তার পাশে কাদা মাটিতে পোঁতা অবস্থায় তার মরদেহ উদ্বার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।