ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরতলীর তালতলা বাজার এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের তালতলা বাজার সংলগ্ন স্থান থেকে ঐ নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের তালতলা বাজারের ঐ স্থান থেকে এক যুবতীর (২৬) লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি। নারীর মাথায় জখমের চিহ্ন ও গায়ে থাকা ওড়নায় প্রচুর রক্তের দাগ রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।