কলকাতায় নভোএয়ার-এর নিজস্ব বিক্রয় কেন্দ্র উদ্বোধন

কলকাতায় নিজস্ব বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে নভোএয়ার। সম্প্রতি কলকাতার চৌরঙ্গী ম্যানসন-এ অবস্থিত এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। শুক্রবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে আরও উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া-এর চেয়ারম্যান অনিল পাঞ্জাবী প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি