এই সময়ের ছড়া

হায় রে পাপের বোঝা

 

টাকা, টাকা, টাকা—

যায়নি গোপন রাখা,

বিবেক যদিও ফাঁকা

রাজনীতিতে ঢাকা।

 

দুই কোটি তার ঘরেই,

ব্যাংকে আরো ম্যালা—

রাত-বিরাতে চলে

আহ্ ক্যাসিনো খেলা।

 

আছে চাঁদাবাজি

আছে অস্ত্র সুরা,

দিনের আলোয় সাধু

রাতে দুষ্টু পুরা।

 

প্রশ্ন জাগে মনে—

এটাই কি রাজনীতি?

ক্ষমতার ছাতিতে

নেই কি কোনো ভীতি?

 

হায় রে পাপের বোঝা

সরাবে কোন ওঝা?

চমকে পিলে যায়,

বুদ্ধি খাবি খায়।