পাকিস্তান আমাদের ক্ষমতা জানে, তবু বারবার অবহেলা করে

ভারতের এয়ার চিফ মার্শাল

এনডিটিভি

পাকিস্তান সবসময়ই ভারতের জাতীয় নেতৃত্বকে অবহেলা করেছে এবং সেই ভুল তারা বালাকোট বিমান হানার সময়ও করেছে। শুক্রবার ভারতীয় বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধানোয়া একথা জানান। এ মাসের শেষে অবসর নিচ্ছেন তিনি।

ইডিয়া টুডে-কে তিনি জানান, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, পাকিস্তান সবসময়ই ভারতের জাতীয় নেতৃত্বকে তাচ্ছিল্য করে এসেছে সবসময়। ১৯৬৫ সালের যুদ্ধে ওরা লালবাহাদুর শাস্ত্রীকে অবহেলা করেছিল। ওরা ভাবতে পারেন?নি তিনি এগিয়ে যাওয়ার নির্দেশ দেবেন ও লাহোরে পৌঁছে যাবেন।’ তিনি আরো বলেন, ‘এবং তখন ওরা চমকে গেল। ওরা ভেবেছিল উনি কেবল কাশ্মীরেই যুদ্ধ করবেন। ওরা চমকে গিয়েছিল। কার্গিল যুদ্ধে ওরা আবারও চমকেছিল। ওরা ভাবতেই পারেনি আমরা আমাদের সহযোগী বাহিনী এবং বোফর্স বন্দুক নিয়ে বিমান সেনার সাহায্যে ওদের বের করে দিতে পারব।’ তিনি আরো জানান, ‘ওরা চিরকালই ভুল হিসেব করেছে। এমনকি এখনো, পুলওয়ামা (জঙ্গি হামলা) হওয়ার পরও আমার মতে ওরা হিসেবে ভুল করেছিল। ভাবতে পারেনি আমাদের রাজনৈতিক নেতৃত্ব এমন এক (বালাকোট হানা) আক্রমণের সিদ্ধান্ত নেবে। ওরা (পাকিস্তান) জানে আমাদের ক্ষমতা কী। কিন্তু তবু সবসময় ভাবে আমাদের নেতৃত্ব আক্রমণ করবে না।’

এ বছর ফেব্রুয়ারিতে ভারত সীমান্ত পেরিয়ে বিমান হানা চালিয়ে পাকিস্তানের খাইবার পাখতুন?খোয়ায় জঙ্গি শিবির ধ্বংস করে। বালাকোটের জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছিল সেই হানায়। এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধানোয়া দেশের ২৫তম এআইএফ চিফ। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি এই পদে আসীন হন। তার অবসরের পরে তার স্থলাভিষিক্ত হবেন এয়ার মার্শাল আরকেএস ভাদুড়িয়া।