সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত করতে বলেছিলেন প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনেস্কির গত জুনে ফোনালাপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঐ সময় ট্রাম্প জেলেনেস্কিকে জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানান। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। গোয়েন্দারা এই তথ্য পেয়ে বিস্মিত হয়ে যান। জো বাইডেন ও তার ছেলে ইউক্রেনের একটি গ্যাস কোম্পানির পরিচালনা বোর্ডে ছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় এ সংক্রান্ত সংবাদকে ভুয়া বলে উল্লেখ করেছেন। -বিবিসি