মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

খাগড়াছড়ি মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধি এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রতন ত্রিপুরা দুই কন্যা সন্তানের জনক এবং ত্রিপুরা পাড়ার সুখেন্দু ত্রিপুরার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় একই এলাকার দৃষ্টি প্রতিবন্ধী গৃহবধূকে বাড়িতে একা পেয়ে রতন ত্রিপুরা ধর্ষণ করে পালিয়ে যায়। পরে  ঘটনাটি পুলিশকে জানালে রাত সাড়ে ১০টার দিকে তাকে বাড়ি থেকে আটক করে পুলিশ ।

আরও পড়ুন: গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৪

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির জানান, ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় রতন ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

ইত্তেফাক/এমআরএম