প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো আনন্দ পাবে।
আমাদের পরিবেশ
প্রশ্ন-১: পরিবেশ কীভাবে গড়ে উঠে?
উত্তর: জীব ও জড় জগতের মধ্যকার সুসংহত বিন্যাস ও এদের পারস্পরিক আন্ত:সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে আমাদের পরিবেশ।
প্রশ্ন-২:পরিবেশের উপাদান কত প্রকার ও কী কী?
উত্তর: পরিবেশের উপাদান দুই প্রকার। যথা-
১। জীব পরিবেশ।
২। জড় পরিবেশ।
প্রশ্ন-৩: উদ্ভিদ পরিবেশে বেঁচে থাকার জন্য কীসের উপর নির্ভরশীল?
উত্তর: উদ্ভিদ পরিবেশে বেঁচে থাকার জন্য সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদির উপর নির্ভরশীল।
প্রশ্ন-৪: বাস্তুসংস্থান কাকে বলে?
উত্তর: কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ঐ স্থানের বাস্তুসংস্থান।
প্রশ্ন-৫: বীজের বিস্তরণ কাকে বলে?
উত্তর:মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।
প্রশ্ন-৬ :সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?
উত্তর :উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
প্রশ্ন-৭ :উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল কেন?
উত্তর :বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল।
প্রশ্ন-৮ :খাদ্যজাল কীভাবে তৈরি হয়?
উত্তর :একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে।
প্রশ্ন-৯:খাদ্যশৃঙ্খল কাকে বলে?
উত্তর: খাদ্যের উত্পাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে ভক্ষণ করার মাধ্যমে শক্তি স্থানান্তরের যে ধারাবাহিকতা দেখা যায় তাকে খাদ্যশৃঙ্খল বলে। যেমন: সবুজ উদ্ভিদ ( ঘাস ফড়িং ( ব্যাঙ।