গোলাম সোহরাব দোদুল ভাই নিঃসন্দেহে ভালো একজন নির্মাতা। শিশুশিল্পী থেকে কাজ করে আসছেন তিনি। এত বছর ধরে যিনি কাজ করছেন তিনি সিনেমা নির্মাণে এলেন। সেটা অবশ্যই প্রস্তুত না হয়ে আসেননি। আর দোদুল ভাইয়ের টিভির কাজ যারা দেখেছেন তারা অবশ্যই তার কাজের সম্পর্কে জানেন। তার টিভি কাজ সর্বমহলেই প্রশংসিত হয়েছে। তিনি প্রথমবার ছবি বানিয়েছেন এত এত মাল্টি কাস্ট নিয়ে। অবশ্যই সেটা ভালো কিছু হবে। অবশ্য আমাদের দৃষ্টিতে হয়েছেও। এবার দর্শকরা হলে গিয়ে দেখলেই বুঝতে পারবেন দোদুল ভাই কী বানিয়েছেন।
‘সাপলুডু’ সিনেমা ও এর পরিচালক প্রসঙ্গে
চিত্রনায়ক আরিফিন শুভ