ছ বি ও গ ল্প

যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘হারিয়ে যাইনি’ শিরোনামের একক কনসার্টে অংশ নেন অর্ণব। ‘জিরকোনিয়াম’-এর আয়োজনে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয় কনসার্টটি। তবে অর্ণব গান শুরু করেন ৮টা ১৫ মিনিট থেকে। একের পর এক নিজের জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে তোলেন দর্শকদের

 

০০০

আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এবারের আসরে ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মান পান রণবীর সিং। এছাড়াও এই আয়োজনে রণবীর ভিন্ন এক ঘটনার জন্য আলোচিত হন। তা হলো বেগুনি রঙের বড় ওড়না! দীপিকার হাঁটতে অসুবিধা না হয় সেজন্য কখনো স্ত্রীর পোশাক হাতে নিতে দেখা যায় রণবীর সিংকে, আবার কখনো মঞ্চে উঠে স্ত্রীর প্রশংসা করে তার চোখে পানি এনে দেন রণবীর!