বিনোদন রিপোর্ট
ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে নির্মিত হচ্ছে সিনেমা ‘বিক্ষোভ’। নির্মাণ করছেন শামীম আহমেদ রনি। কলকাতার শ্রাবন্তী অভিনয় করছেন ছবিটিতে। সঙ্গে আছেন ঢাকার শান্ত খান। বিক্ষোভের একটি একটি আইটেম গানে অংশ নিয়েছেন বলিউড সেনসেশন সানি লিওন। ঢাকার ছবিতে সানি লিওন বলেই আলোচনায় আছে ছবিটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম লুক। ফাস্ট লুকের পোস্টারেও সড়ক দুর্ঘটনায় ছাত্রছাত্রীদের হত্যার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এতে শান্ত খানকে দেখা যাচ্ছে প্রতিবাদী টিনএজ এক ছাত্রের ভূমিকায়। ফার্স্ট লুক প্রকাশের পর নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘নিরাপদ সড়ক চাই দাবিতে সোচ্চার ছাত্রদের গল্প বলতে আমাদের নতুন প্রয়াস বিক্ষোভ। এই ছবির মাধ্যমে আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি।’