মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের কয়েকজন সদস্যের সঙ্গে সাক্ষাত্ করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে ঐ সাক্ষাতের সময় ফেসবুক ভেঙে দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের কয়েকজন সদস্যের সঙ্গে সাক্ষাত্ করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে ঐ সাক্ষাতের সময় ফেসবুক ভেঙে দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি। ফেসবুকের বিরুদ্ধে ওঠা প্রতিযোগিতা, ডিজিটাল প্রাইভেসি, সেন্সরশিপ ও রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে স্বচ্ছতার আইনি প্রশ্ন এই নিয়ন্ত্রণ আরোপের মুখে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জাকারবার্গের সাক্ষাতের ঘটনা ঘটল।
ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল ভবিষ্যত্ ইন্টারনেট নিয়ন্ত্রণ ও এ সংশ্লিষ্ট নানা বিষয়।
সূত্র :এএফপি