ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে হারুন মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানার পুলিশ। সে উপজেলার দয়ামির ইউনিয়নের খালপাড় এলাকার মৃত ধনাই মিয়ার ছেলে। সে পেশায় বাবুর্চি। গতকাল শনিবার ঐ কিশোরীর মায়ের দেওয়া অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গতকাল শনিবার কিশোরীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাত্ক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত হারুনকে আটক করা হয়।
ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন বলেন, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হারুনকে গ্রেফতার করে মামলা রুজুর পর গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিতা কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য সিলেট ওসমানী হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।