খুলনা-মোংলা রেললাইন প্রকল্প
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নির্মাণাধীন খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১২৭ জন জমির মালিকদের মধ্যে ৬ কোটি ৯৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের চেক তুলে দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।