সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মুছা কারিগরকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর সাভার ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুছা কারিগর কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের হোসেন কারিগরের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ১৩ সেপ্টেম্বর দুপুরে মুছা কারিগর সাতবসু গ্রামের একটি বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে স্কুলপড়ুয়া ওই ছাত্রীকে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। পরদিন ১৪ সেপ্টেম্বর কালিগঞ্জ থানায় স্কুলছাত্রীর চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার পর ধর্ষক মুছা কারিগর ঢাকায় পালিয়ে যায়।
ওসি আরো জানান, প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে সাভার ব্যাংক কলোনি এলাকার আবুল কালামের ভাড়া বাড়ি থেকে মুছা কারিগরকে আটক করে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।