আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোলার লাইট স্থাপন করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে একজন নিহত ও অপর দুই জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভার বাঘানগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুমন (২৫)।
নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় সুমনসহ তার সহকর্মী একই গ্রামের রেজাউল করিমের ছেলে ইব্রাহীম (২৬) ও নোয়াপাড়া গ্রামের সেলিম (২৫) বাঘানগর গ্রামের পাশে রাস্তায় একটি কোম্পানির সোলার লাইট স্থাপন করছিলেন। এ সময় ওপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে সোলার লাইটের স্পর্শ লাগলে তিন জনই গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুমনকে মৃত ঘোষণা করেন। অপর দুই জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্র্রে ভর্তি করে চিকিত্সা দেওয়া হচ্ছে।
ঘটনা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন বলেন, তাত্ক্ষণিকভাবে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও সোলারের কোম্পানি সাইফ পাওয়ার টেকের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।