ভোলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

ভোলা দক্ষিণ প্রতিনিধি

ভোলায় বর্নাঢ্য অয়োজনে উত্সবমুখর পরিবেশে র্যালি, আলোচনাসভা, কুইজ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার অনুষ্ঠিত হলো স্কুল ব্যাংকিং কনফারেন্স ভোলা-২০১৯। শহরের জেলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী। পরে শহরের প্যাপিলন হল রুমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মনোজ কান্তি বৈরাগী, বাংলাদেশ ব্যাংক বরিশালের উপ মহাব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাস, ভোলা জেলা  শিক্ষা গবেষনা কর্মকর্তা নুরেআলম ছিদ্দিক, সোনালী ব্যাংক ভোলার এজিএম আবুল কালাম আজাদ, লিড ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লি: এর ভোলা হেড অব ব্রাঞ্চ মাসুম ইকবাল, শিক্ষক মনিরুল ইসলাম।