ইত্তেফাক রিপোর্ট
কমলাপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ৫ নম্বর প্ল্যাটফরমে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ওসি রকিব-উল হোসেন বলেন, শনিবার দুপুরে কমলাপুর রেল স্টেশনে ৫ নম্বর প্ল্যাটফরমে একটি ট্রেনের ইঞ্জিনের ওপর বসেছিল অজ্ঞাত পরিচয়ের ঐ কিশোর। এ সময় হঠাত্ ট্রেনটি ছেড়ে দিলে সে তড়িঘড়ি করে ইঞ্জিন থেকে নামতে গিয়ে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। কিশোরের পরিচয় এখনো জানা যায়নি।